আমাদের সম্পর্কে :

‘পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:’ ২০১৫ সালে ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলাতে ১০ জন বেকার যুবককে সঙ্গে নিয়ে মোঃ সোহেল রানার হাত ধরে প্রতিষ্ঠা লাভ করে । প্রতিষ্ঠাকালীন সময়ে আমাদের মূলধন ছিলো ১৫,৩০,০০০/= টাকা । শুরুতে আমরা বিভিন্ন ক্ষুদ্র আর্থসামাজিক উন্নয়নমূলক প্রকল্প হাতে নিয়ে আমরা আমাদের মূলধন বিনিয়োগ করি । এইসমস্ত ক্ষুদ্র প্রকল্প হতে পাওয়া লভ্যাংশ দিয়ে আমরা আমাদের পরিধিকে আরো বাড়াতে থাকি । আমাদের ক্রমবর্ধমান পরিধিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ২০১৭ সালে ৩৮ জন কর্মী নিয়োগ করে আমরা সমাজের গরিব ও পরিশ্রমী মানুষদেরকে সহজ শর্তে ঋণ প্রদান করতে থাকি । আল্লাহর অশেষ রহমতে বিভিন্ন প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে আমরা সামনে আগাতে থাকি, এরপর থেকে আমাদেরকে আর পিছনে ফিরে তাকাতে হয় নি । ত্রিশালের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আমাদের উদ্যোগকে সাধুবাদ ও বাহবা জানিয়ে আমাদেরকে ত্রিশালের সবচেয়ে ভালো সমবায় হিসেবে দাঁড় করিয়েছে । মানুষের ভালোবাসা, আস্থা ও আমাদের বিনিয়োগকে পুঁজি করে আমরা আমাদের কার্যক্রমকে আজ ত্রিশালের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত পৌঁছে দিয়েছি । ত্রিশালের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ আজকে ‘পল্লী বিকাশ ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লি:’ কে তাদের দুর্দিনের সাথী হিসেবে মনে করে । এটা আমাদের জন্য এক পরম পাওয়া এবং আমাদের আগামী দিনের পথ চলার অনুপ্রেরণা । বর্তমান সময়ে যেখানে বিশ্বাসহীনতা এবং বস্তুবাদি স্বার্থে সয়লাব সেখানে আমরা সততা ও বিশ্বাসের সাথে কাজ করে মানুষের বিশ্বাস অর্জন করে তাদের বিপদে আপদে পাশে দাঁড়িয়ে তাদের দুঃখকে কিছুটা হলেও ঘোচাতে পেরে আমরা নিজেদেরকে অত্যন্ত গর্বিত মনে করি । এছাড়াও আমরা আমাদের লভ্যাংশের একটি অংশ দিয়ে সমাজের বিভিন্ন সুবিধাবঞ্চিত মানুষের জন্য শিক্ষার ব্যবস্থা, বস্ত্রের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা ও খাদ্যের ব্যবস্থা করে দেওয়ার জন্য ব্যয় করে থাকি । বর্তমান আধুনিকায়নের যুগে সবকিছুতে যেখানে আধুনিকতার ছোয়া লেগেছে সেখানে আমরাও নিজেদেরকে যুগের সাথে তাল মিলিয়ে আমাদের সমস্ত কার্যক্রম অনলাইনভিত্তিক করেছি । আমাদের সমস্ত কার্যক্রম অনলাইনভিত্তিক হওয়ায় আমাদের যেকোনো সদস্য তার নিজ একাউন্ট এর হিসেব-নিকেশ নিমিষেই পৃথিবীর যেকোনো জায়গা হতে তার একাউন্ট এ প্রবেশ করে তার বর্তমান লেনদেন চোখের পলকেই দেখে নিতে পারে । এজন্য শুধু সদস্যকে আমাদের অনলাইন ওয়েবসাইট www.pollibikash.com এই লিঙ্কে প্রবেশ করতে হবে অথবা গুগল প্লেস্টোর থেকে আমাদের এ্যাপ ডাউনলোড করলেই হবে । গুগল প্লেস্টোরে আমাদের এ্যাপ এর ঠিকানা হচ্ছে https://play.google.com/store/apps/details?id=com.changedpollibikash । অনলাইনে ঢুকে এভাবে সদস্য তার বর্তমান জমা সঞ্চয়, শেয়ার, ডিপিএস এবং তার ঋণ এর স্থিতি দেখতে পারে । এছাড়াও আমরা সদস্যদের অবগতির জন্য তারা তাদের শেয়ার, সঞ্চয়, ডিপিএস, ঋণের কিস্তি জমা দেওয়া মাত্রই তাদের মোবাইল নম্বরে তাৎক্ষণিক তাদের জমার মেসেজ প্রেরণের সুব্যবস্থা করেছি । যেন তারা তাদের জমা নিশ্চিত বুঝতে পারে আমরা সদস্য ভর্তির সময় সদস্যের শতভাগ যাচাই করি এবং সদস্যের সমস্ত তথ্য সঠিকভাবে আমাদের নথিভুক্ত করি । সদস্য তার প্রয়োজনে যখন তার শেয়ার, সঞ্চয়, ডিপিএস উত্তোলন করে থাকে তখন তার উত্তোলন নিশ্চিত ও যাচাই করার জন্য ভর্তির সময় সদস্যের দেওয়া মোবাইল নম্বরে আমরা ওটিপি কোড প্রেরণ করে থাকি এবং সেই ওটিপি কোড দিয়ে সদস্যকে তার উত্তলোন সঠিকভাবে সম্পন্ন করে দিয়ে থাকি । এতে করে আমরা আমাদের সমস্ত সদস্যকে তাদের লেনদেন এর ক্ষেত্রে নিরাপত্তা দিয়ে থাকি । আমরা শুধুমাত্র আমাদের সদস্যদের সুবিধার জন্য আমাদের কার্যক্রমকে যেভাবে আধুনিকায়ন ও অনলাইন ভিত্তিক করে সদস্যদের কে তাদের সঠিক হিসেব-নিকেশ বুঝে, যাচাই করে নেওয়ার সুযোগ করে দিয়েছি আমাদের মনে হয় বাংলাদেশের খুব কম সমবায়-ই এরকম ব্যবস্থা করেছে । এজন্যই মানুষ আমাদেরকে সমবায়ের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রহণ করেছে ।